১০/০২/২০২৬, ২০:২৯ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ২০:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

‘ক্রিকেটাররা রাজনীতির খেলা খেলছে’

চলমনা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। তবে এ নিয়ে কম জলঘোলা হয়নি। গত কয়েক দিনে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে। এই সময়ে ভারতের কয়েকজন সাবেক ক্রিকেটারের করা মন্তব্যে বেশ চটেছেন সাকলায়েন মুশতাক।

বিজ্ঞাপন

‘গেম অন হে’ অনুষ্ঠানে পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘সম্প্রতি এক সাবেক ক্রিকেটার—নাম বলছি না, কারণ সেটা ঠিক মনে হচ্ছে না—তাকে জিজ্ঞাস করা হয়েছিল-পাকিস্তান নিজেদের সততা ও সম্মানের কথা বলছে, সে বিষয়ে। তিনি জবাবে বলেছিলেন, ‘দেখুন, কথা বলার আগে বলি— যাদের শুরু থেকেই কোনো সম্মান নেই, তারা আবার সম্মানের কথা কীভাবে বলে?’ আমি বলতে চাই, একটু তো সাধারণ বুদ্ধি ব্যবহার করুন!’

‘কী ধরনের সংকীর্ণ-মনের কথা বলছেন? আপনি একজন সাবেক ক্রিকেটার। খেলোয়াড়দের তো নায়ক ও তারকা হওয়ার কথা। আর তারকারা সবার জন্যই আলো ছড়ায়। নায়ক সবার। অন্তত নায়কের মতো আচরণ করার চেষ্টা করুন!’-যোগ করেন তিনি

রাজনীতিবিদদের মতো করে ক্রিকেটারদের কথা বলা উচিত নয় বলে মনে করেন মুশতাক। তিনি বলেন, ‘রাজনীতিবিদরা তারা যা করে সেটাই করছে-তারা রাজনীতির খেলা খেলছে। কিন্তু আপনারা (সাবেক ক্রিকেটাররা) এভাবে কথা বলতে পারেন না। এটা কি বোঝেন না?’

‘যখন বাউন্ডারি মারেন বা উইকেট নেন, তখন এপাশ-ওপাশ (ভারত-পাকিস্তান) সব দিক থেকেই সবাই হাততালি দেয়। কিন্তু এটা যেন আপনারা বুঝতেই চান না। আমি বলি, সীমান্তের ওপাশে একটু বোধ-বুদ্ধি দরকার; আরও দায়িত্বশীল ও বুদ্ধিদীপ্তভাবে কথা বলা উচিত।’-যোগ করেন তিনি।

পড়ুন:বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার, বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

দেখুন:তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে ৩০ জনের মৃ-ত্যু, ২৫ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন