১০/০২/২০২৬, ২১:১১ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ২১:১১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ক্রিকেটারদের না ডাকার কারণ জানালেন করণ জোহর

জনপ্রিয় বলিউড টক শো ‘কফি উইথ করণ’-এ এখন পর্যন্ত হাজির হননি ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলি। অথচ তার স্ত্রী, অভিনেত্রী আনুশকা শর্মাকে একাধিকবার দেখা গেছে করণ জোহরের অতিথি হয়ে। কিন্তু ভারতীয় ক্রিকেটারদের আমন্ত্রণে অনীহার কারণ কী করণের, তা এবার জানা গেল। 

বিজ্ঞাপন

সম্প্রতি সানিয়া মির্জার সঙ্গে এক পডকাস্টে করণ জোহর জানান, তিনি কখনও বিরাট কোহলিকে আমন্ত্রণই জানাননি শো-তে। সানিয়া যখন তাকে প্রশ্ন করেন, কোন তারকাকে তিনি আমন্ত্রণ জানালেও আসেননি, তখন করণ উদাহরণ দেন রণবীর কাপুরের নাম। এরপর সানিয়া জানতে চান, এমন কেউ আছেন কি যিনি কখনওই আমন্ত্রিত হননি? তখনই করণ বলেন, ‘আমি বিরাটকে কখনো প্রস্তাব পাঠাইনি।’

এর কারণ ব্যাখ্যা করে করণ জানান, ‘হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলের সঙ্গে যা ঘটেছিল, তারপর থেকে আমি আর কোনো ক্রিকেটারকে ডাকিনি।’

২০১৯ সালে এই দুই ক্রিকেটার শো-তে এসে কিছু মন্তব্যের কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন। অভিযোগ ওঠে, তাদের কথাবার্তায় নারীবিদ্বেষী মনোভাব প্রকাশ পেয়েছে। বিতর্কের জেরে শো-এর সেই পর্বটি সরিয়ে ফেলে ডিজনি+ হটস্টার, এমনকি ক্রিকেট বোর্ড সাময়িকভাবে দুজনকেই সাসপেন্ড করেছিল।

করণ স্বীকার করেন, ওই ঘটনার পর থেকে তিনি এখনও মানসিকভাবে অস্বস্তি বোধ করেন, এবং আর কোনো ক্রিকেটারকে তার অনুষ্ঠানে আমন্ত্রণ জানাননি।

পড়ুন: নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা

দেখুন:এবার ত্রিমুখী ভূমিকায় আবেদনময়ী অভিনেত্রী শ্রীলেখা মিত্র 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন