বিজ্ঞাপন

ক্রিস্টাল আইস তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল সহ তরুনী আটক

যশোরে মরণ নেশা ক্রিস্টাল আইস (মেথামফেটামিন) তৈরির বিপুল পরিমাণ কাঁচামালসহ এক তরুনী কে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বিজ্ঞাপন

গত ১২ মার্চ রাত ৯টার দিকে জেলা ডিবির এসআই অলক কুমার দে এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল যশোর শহরের মনিহার সিনেমা হল সংলগ্ন ঈগল পরিবহনের কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করে শাপলা খাতুন সপ্না নামে ওই মাদক ব্যবসায়ী তরুনী কে আটক করে।

আটককৃত তরুণী শাপলা খাতুন ওরফে সপ্না প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার কাছে মাদক তৈরির কাঁচামাল থাকার কথা স্বীকার করেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে ঈগল পরিবহনের একটি বক্সে তল্লাশি চালিয়ে দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে এফিড্রিন বা সিউডোএফিড্রিন ২৫ কেজি এবং পিউরিফাইড এসিড (হাইড্রোক্লোরিক এসিড) ৬ লিটার উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত এসব কাঁচামাল ব্যবহার করে মরণ নেশা ক্রিস্টাল আইস (মেথামফেটামিন) তৈরি করা হয়।

আটক শাপলা খাতুন সাতক্ষীরা জেলার সদর থানার আখড়া খোলা এলাকার বাসিন্দা।

জব্দকৃত আলামতসহ আটক আসামিকে ১৩ মার্চ বিজ্ঞ আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পড়ুন- সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াতের

দেখুন- বেগম জিয়ার কথা স্মরণ করে সংখ্যালঘু নিয়ে যা বললেন মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন