২৪/০২/২০২৬, ৪:০৯ পূর্বাহ্ণ
20.8 C
Dhaka
২৪/০২/২০২৬, ৪:০৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যা বললেন ফারুক

গত সপ্তাহে দায়িত্ব নেওয়ার পর আজ সোমবার প্রথমবার দেশের সকল ফেডারেশানের সঙ্গে বৈঠকে বসেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এদিন বিসিবির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফারুক আহমেদ ও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরি সুজন।

বিজ্ঞাপন

জাতীয় ক্রীড়া পরিষদে বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন ফারুক আহমেদ। তিনি বলেন, ‘আসলে আমি ক্রিকেট বোর্ডকে প্রতিনিধিত্ব করতে এসেছি। নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছি, উনি একজন খেলোয়াড় মানুষ।’

‘উনি অত্যন্ত চমৎকারভাবে সভা শুরু করেছেন। তার ভিশনটা আমাদের বলেছেন। আমাদের মাঠ দরকার সেই মাঠগুলোতে উনি সাহায্য করবেন। ক্রীড়া কার্যক্রমে ঢুকাবেন, কারিকুলামে কিছু স্পোর্টস, ক্রীড়া শিক্ষক রয়েছে। যে কয়টা (৫২) ফেডারেশান রয়েছে সবগুলোর সমস্যা, সুবিধা-অসুবিধাগুলো উনি মনোযোগ দিয়ে শুনেছেন। নোট নিয়েছেন আমি আশা করি এগুলো নিয়ে কাজ হবে।’

ফারুক আরো বলেন, ‘আমি আরো বলেছি আমাদের এই ধরনের মিটিং পাঁচটা-পাঁচটা ফেডারেশন নিয়ে যদি করে তাহলে আমরা আরো বিস্তারিত আলোচনা করতে পারব। যেটা আমাদের সবার জন্য ভালো হবে। ‘

পড়ুন:দুই ম্যাচ জিতলেও যেভাবে বাদ পড়তে পারে ভারত

দেখুন:ভালোবাসার টানে আমেরিকা থেকে বাংলাদেশে মার্কিন তরুনী সামান্থা |

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন