১০/০২/২০২৬, ৭:৫৫ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১০/০২/২০২৬, ৭:৫৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে নেত্রকোনায় শীতবস্ত্র বিতরণ

শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় নেত্রকোনা পৌরশহরে পূর্ব কাটলি এলাকায় জেলা প্রশাসন ও রোভার স্কাউটসের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নেত্রকোনা জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। তিনি এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি দায়িত্বশীল ও প্রশংসনীয় কাজ।

অনুষ্ঠানে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের কার্যনির্বাহী কমিটির সদস্য মল্লিক নজরুল ইসলাম ও এ সংগঠনের স্বপন ও সিফুলসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের পরিচালক মল্লিক নজরুল ইসলাম বলেন, আমাদের সিএসআর একটিভিটিস হিসেবে আমাদের মাঝে সামান্য কম্বল করবো। আপনাদের মাঝে আসতে ও অংশগ্রহণ করতে নিজেকে গর্বিত মনে করছি। সিএসআর একটিভিটিসের সাতে জড়িত থাকার জন্য নেত্রকোনা জেলা প্রশাসন ও রোভার স্কাউটকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

নেত্রকোনার জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতিবছর কম্বল বিতরন করা হয়। এ বছরও জেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরন করেছি বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ও ব্যক্তি পর্যায়ে। উপজেরা পর্যায়েও কম্বল বিতরন করা হয়েছে। আজকে এই কর্মসূচিটা নেওয়া হয়েছে রোভার স্কাউট বাংলাদেশের উদ্যোগে ও সহযোগিতা করেছে ক্লাব নটরডেমিয়ান্স এবং জেলা প্রশাসন ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও সহযোগিতা করা হয়েছে।

এছাড়াও আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজের অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

পড়ুন- গাইবান্ধায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

দেখুন- ‘বিএনপিকে ভোট দিতে রাজি না হওয়ায়’ জামায়াত নেতাকে কু/পি/য়ে জখম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন