বিজ্ঞাপন

ক্লাস-পরীক্ষার সময় স্কুলে বিএনপি নেতার ভূরিভোজ: ফেসবুক পো‌ষ্টে যা বল‌লেন জেলার সদস‌্য স‌চিব

কুষ্টিয়ার খোকসায় ক্লাস-পরীক্ষা চলাকালে স্কুলের মাঠে রিপন হো‌সেন না‌মে এক বিএন‌পি নেতার ভূরিভোজের আয়োজন নি‌য়ে ‌বিবৃত উপ‌জেলা ও জেলার শীর্ষ নেতারা। উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন খানের পর এবার কু‌ষ্টিয়া জেলা বিএন‌পির সদস‌্য স‌চিব প্রকৌশলী জা‌কির হো‌সেন সরকার দা‌বি ক‌রে‌ছেন রিপনের সা‌থে বিএন‌পি বা অঙ্গসংগঠ‌নের কোন সম্পর্ক নেই। বৃহস্প‌তিবার দিবাগত রাত পৌ‌ণে ১টার দি‌কে এ সংক্রান্ত এক‌টি বিবৃ‌তি নি‌জের ভে‌রিফাইড ফেসবুক অ‌্যাকাউন্ট থে‌কে পোষ্ট ক‌রেন তিনি। ফেসবুক পো‌ষ্টে প্রকৌশলী জা‌কির‌ হো‌সেন সরকার উল্লেখ ক‌রেন,”কুষ্টিয়া জেলার অন্তর্গত খোকসা উপজেলার তথাকথিত “রিপন হোসেন” এর সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল খোকসা উপজেলা শাখা অথবা এর কোন অঙ্গ সংগঠনের সাথে কোন সম্পর্ক নেই।”
এর আগে বিএন‌পির প্রতিষ্ঠাবা‌র্ষিকী উপল‌ক্ষে উপজেলার জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দলীয় কর্মী‌দের ভূ‌রি ভোজ ও সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌নের আয়োজন ক‌রেন পৌর বিএন‌পির সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদক দা‌বি করা রিপন হো‌সেন। অনুষ্ঠা‌নের প্রধান অ‌তি‌থি ছি‌লেন চিত্রনা‌য়িকা অপু বিশ্বাস। জানা যায়, বুধবার রাতে বিদ্যালয়ে দুটি গরু জবাই করা হয়। প্রায় ৫০টি সসপ্যানে ৭ মণ মাংস ও বিরিয়ানি রান্না করা হয়। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত রান্না ও ভূরিভোজ চলে। এ সময় শিশু শিক্ষার্থীরা বারবার রান্নার কাছে ছুটে যায়। এমন ঘটনায় স্কু‌লের শিক্ষক-অ‌ভিভাবকরা ক্ষোভ জানান।
সমা‌লোচনার মু‌খে এমন কর্মকা‌ন্ডে গণমাধ‌্যমকর্মী‌দের কা‌ছে দুঃখ প্রকাশ করেন রিপন হো‌সেন।
কু‌ষ্টিয়া জেলা বিএন‌পির সদস‌্য স‌চিব প্রকৌশলী জা‌কির হো‌সেন সরকার নাগ‌রিক টে‌লি‌ভিশন‌কে ব‌লেন,রিপন হো‌সেন উপ‌জেলা বিএন‌পির কেউ না। খোঁজ নি‌য়ে জান‌তে পে‌রে‌ছি বিএন‌পির কোন পদেও নেই। সেজন‌্য তা‌কে দল থে‌কে ব‌হিস্কা‌রের সিদ্ধান্ত ‌নেয়া হ‌লেও তা সম্ভব হয়‌নি।

বিজ্ঞাপন

পড়ুন: কুড়িগ্রাম সাধারণ পাঠাগারের দখলদারিত্ব বন্ধে জেলা প্রশাসককে ১৯ সংগঠনের স্মারকলিপি

দেখুন: যু/দ্ধবিরতির পরও হা/ম/লা/য় উত্তপ্ত ইরান-ইসরায়েল

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন