২৭/০২/২০২৬, ২:১৯ পূর্বাহ্ণ
21.9 C
Dhaka
২৭/০২/২০২৬, ২:১৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ক্ষমতায় ফেরার জন্য শেখ হাসিনার বিদেশি ষড়যন্ত্র চলছে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “শেখ হাসিনা আবারও তার মৌরের সিংহাসন ফিরে পেতে চায়। তাই সে ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার জন্য নানা পরিকল্পনা করছে।”

শনিবার বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার গার্লস হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রিজভী আরও বলেন, “নির্যাতিত বিএনপির নেতারা কখনো চাঁদাবাজ হতে পারে না। যারা বসন্তের কোকিল তারাই আসল চাঁদাবাজ। তাই নেতা–কর্মীদের সব সময় সতর্ক থাকতে হবে।”

সরকারের দমন–পীড়ন, মামলা–হামলা ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশের মানুষ আজ গণতন্ত্রের মুক্তি চায়। এই মুক্তি আন্দোলনকে আরও বেগবান করতে হবে।”

এর আগে “আমরা বিএনপি পরিবার”-এর উদ্যোগে ২৪ জুলাইয়ের ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা ও অটোরিকশা প্রদান করেন তিনি। এ সময় তিনি শহীদ পরিবারগুলোর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং আহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়াসেল আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বৃহৎ এই কর্মী সমাবেশে বিপুলসংখ্যক নেতা–কর্মীর অংশগ্রহণে মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

বিজ্ঞাপন

পড়ুন : জামালপুরে খাল সংস্কারের দাবিতে মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন