জয়পুরহাটের ক্ষেতলাল খোশবদন গোলজার ই উলুম আলিম মাদরাসা চত্বরে শিক্ষক-কর্মচারীরা বৃক্ষরোপণ করেন।
সোমবার বিকেল ওই মাদরাসা মাঠে বিভিন্ন প্রজাতির উন্নত জাতের ফলদ, বনজ ও ঔষধি গাছের উল্লেখযোগ্য সংখ্যক চারা রোপন কর্মসুচির উদ্বোধন করেন মাদরাসার অধ্যক্ষ একরামুল হক।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারী এডুকেশন প্রকল্পের জলবায়ূ পরিবর্তন সচেতনতা কর্মসুচির সার্বিক সহযোগীতায় বৃক্ষ রোপনে অংশ গ্রহন করেন-মাদরাসাটির পরিচালনা পরিষদের সভাপতি আবিদুল মোমেন মুনি, উপাধাক্ষ্য ছানোয়ার হোসেন, শিক্ষক প্রতিনিধি আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা আজাহার আলীসহ মাদরাসার সকল শিক্ষক-কর্মচারীগণ।
বিজ্ঞাপন
পড়ুন : জয়পুরহাটে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি


