১২/০২/২০২৬, ১৯:৩০ অপরাহ্ণ
23 C
Dhaka
১২/০২/২০২৬, ১৯:৩০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খাগড়াছড়িতে ট্রেনিংরত অবস্থায় পুলিশের এএসআই -য়ের মৃত্যু

খাগড়াছড়িতে ট্রেনিংরত অবস্থায় পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) মোঃ মোতালেব হোসেন (৩১) এর মত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার সকাল ৬টার দিকে খাগড়াছড়ি এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারে (এএসটিসি) এই ঘটনা ঘটে।

খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন ,’ সকালে বিশেষায়িত ট্রেনিং সেন্টারে (এএসটিসি) সেকশন লিডার কোর্স (এসএলসি) এর ট্রেনিংরত এএসআই (সঃ) মোঃ মোতালেব হোসেন পিটিতে অংশগ্রহণ করে অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ময়মনসিংহ শিল্প পুলিশে কর্মরত মোঃ মোতালেব হোসেন ৬ সপ্তাহের সেকশন লিডার কোর্সে (এসএলসি) অংশ নিতে এসেছিলেন।

পড়ুন: হাবিপ্রবি’র সাংবাদিক সমিতিতে হামলা ও ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেখুন: এবার সরলেন বরিশাল ও নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন