খাগড়াছড়িতে বন্ধ ইটভাটা চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিক ও মালিকেরা।
সকালে শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কে অবস্থান করে বিক্ষোভ করে শ্রমিকরা। সড়ক অবরোধে বিকল্প পথে ছোট যানবাহন চলাচল করলেও বন্ধ রয়েছে যাত্রী ও পন্যবাহী যানবাহন চলাচল।
এসময় বিক্ষোভাকারী বলেন,”চলতি মৌসুমে জেলার কোথাও একটি ইটভাটাও চালু না থাকায় পুরো জেলায় তীব্র ইট সংকট দেখা দিয়েছে। এর ফলে একদিকে যেমন শত শত কোটি টাকার সরকারি উন্নয়ন কার্যক্রম সম্পূর্ণভাবে থমকে গেছে তেমনি অন্যদিকে ইটভাটা সংশ্লিষ্ট পুরো জেলার হাজার হাজার শ্রমজীবী মানুষ জীবিকা হারিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।
সরকারিভাবে শত কোটি টাকার প্রকল্প ইটের অভাবে থমকে আছে।
এসময় ইটভাটা মালিকেরা খাগড়াছড়িতে পরিবেশের সকল নিয়ম-কানুন মেনেই ইটভাটা পরিচালনা করার জন্য প্রশাসনের অনুমতি চান।
প্রসঙ্গত পরিবেশ মন্ত্রণালয় ও উচ্চ আদালতের নির্দেশনার আলোকে জেলার সকল ইটভাটা বন্ধ রাখতে গণবিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসন।
পড়ুন- হাতিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪


