১২/০২/২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
23 C
Dhaka
১২/০২/২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

খাগড়াছড়িতে চলছে সকাল-সন্ধ্যা অবরোধ

সংগঠনের তিন কর্মীকে হত্যার প্রতিবাদে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে অবরোধ।

বিজ্ঞাপন

সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলায় সড়কে গাছের গুড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে পিকেটিং করছে অবরোধ সমর্থকেরা। তবে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে তিন ইউপিডিএফ কর্মীকে হত্যার প্রতিবাদে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ এ অবরোধের ডাক দেয়।

আরও পড়ুন: পানছড়িতে তিন ইউপিডিএফ কর্মী নিহত

অবরোধের কারণে জেলা শহরের সঙ্গে দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে বন্ধ রয়েছে জেলার অভ্যন্তরীণ সড়কের যান চলাচল।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা গণমাধ্যমকে বলেন, অবরোধে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসা নৈশ কোচগুলো ভোরে শহরে প্রবেশ করেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন