১৩/০২/২০২৬, ২:১৮ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১৩/০২/২০২৬, ২:১৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

খাগড়াছড়িতে ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূইয়া বেসরকারিভাবে বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ওয়াদুদ ভূইয়া বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার রাত পর্যন্ত বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের ধর্মজ্যোতি চাকমাকে পরাজিত করে জয়লাভ করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জেলার ২০৩ মধ্যে ধানের শীষ প্রতীকের ওয়াদুদ ভূইয়া পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ২শ ১২ ভোট,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের ধর্মজ্যোতি চাকমা পেয়েছেন ৬৭ হাজার ৮শ৭৯ ভোট।

অন্যদিকে ফুটবল প্রতীকের প্রার্থী সমীরণ দেওয়ান পেয়েছেস ৫২ হাজার ৮শ৭৯ ভোট ,দাঁড়িপাল্লা পেয়েছে ৫৪ হাজার ৬শ ২১ ভোট।

ফলাফল গণনা শেষে ধানের শীষ প্রতীকের প্রার্থী ওয়াদুদ ভূইয়া সর্বোচ্চ ভোট পান।

নির্বাচনে সকাল থেকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায় বিভিন্ন কেন্দ্রে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়।

বিজয়ী হওয়ার পর প্রতিক্রিয়ায় ওয়াদুদ ভূইয়া বলেন, “এ বিজয় খাগড়াছড়ির সর্বস্তরের মানুষের। আমি পাহাড়ের স্থায়ী শান্তি,সম্প্রীতি ও উন্নয়নের জন্য কাজ করে যাব।”

ওয়াদুদ ভূইয়া ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাগড়াছড়িতে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, খাগড়াছড়ি সংসদীয় আসনে ১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে।

বিজ্ঞাপন

পড়ুন : খাগড়াছড়িতে পোস্টাল ব্যালটে ভোট দেবেন কারাগারের ১৬ বন্দিসহ ৭ হাজার ৬৬ জন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন