০৯/০২/২০২৬, ১৪:৫১ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/০২/২০২৬, ১৪:৫১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খাগড়াছড়িতে নির্বাচনী নিরাপত্তায় মাঠে নেমেছে বিজিবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সারাদেশের মতো নিরাপত্তা নিশ্চিতে খাগড়াছড়িতে মাঠে নেমেছে বিজিবি।

বিজ্ঞাপন

রোববার সকাল থেকে বিভিন্ন বেইজ ক্যাম্প থেকে মাঠে টহল, তল্লাশি সীমান্তে সকল প্রকার চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার সহ সকল প্রকার সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ প্রতিহতের লক্ষে অধিকতর সতর্কতা, নজরদারী ও ভোটের পরিবেশ সুষ্ঠ রাখতে তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

গুইমারা সেক্টরের আওতাধীন যামিনী পাড়া জোনের অধিনায়ক মো. খালিদ ইবনে হোসেন জানান, নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশন কর্তৃক জারীকৃত সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। জনসাধারণ যেন নিরাপদ এবং উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই লক্ষ্যে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে। জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির জন্য বিজিবি কর্তৃক বিভিন্ন প্রেষণামূলক ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, বিজিবি চট্টগ্রাম রিজিয়নের অধীনস্থ গুইমারা সেক্টর সদর সহ ০৩টি ব্যাটালিয়ন, ০২টি জেলা ও ০৭টি উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালন করবে। গুইমারা সেক্টর এর ব্যাটালিয়নসমূহের দায়িত্বপূর্ণ এলাকা মূলত পার্বত্য দূর্গম এলাকা। সকল প্রকার প্রতিকূলতাকে উপেক্ষা করে বিজিবি দূর্গম এলাকার প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতের প্রস্তুতি গ্রহণ করেছে। গুইমারা সেক্টরের আওতাধীন ০৩টি সংসদীয় আসনের মোট ৩৪৪টি ভোটকেন্দ্রে নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১০টি বেইজ ক্যাম্প স্থাপনের মাধ্যমে বিজিবি মোতায়েনের করা হয়েছে।

পড়ুন- খাগড়াছড়িতে ৩২ বিজিবির অভিযানে বিপুল পরিমানে অবৈধ কাঠ উদ্ধার

দেখুন- কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চায় না জামায়াত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন