খাগড়াছড়ি সদর থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, মাদক, খুন, চুরি, দস্যুতার মামলা সহ সর্বমোট ২০টি মামলার পলাতক আসামী মোঃ মিজানুর রহমান (৩৭) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে পৌর শহরের কুমিল্লাটিলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে খাগড়াছড়ি সদর থানা পুলিশ।
উক্ত আসামীর বিরুদ্ধে খাগড়াছড়ি সদর মডেল থানা সহ বিভিন্ন থানায় ০৫টি মাদক মামলা, ০২টি খুন মামলা, ০৬টি চুরি মামলা, ০২টি অস্ত্র মামলা, ০১টি দস্যুতা মামলা, ০৪টি অন্যান্য মামলা সহ সর্বমোট ২০টি মামলা রয়েছপ।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন মৃধা বলেন, আমাদর সদর থানার পুলিশ গোপন সংবাদের মাধ্যমে সকালে কুমিল্লাটিলা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
পড়ুন: সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল সাড়ে তিন মাস
আর/


