১৩/০২/২০২৬, ৪:২৭ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৩/০২/২০২৬, ৪:২৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

খাগড়াছড়িতে পোস্টাল ব্যালটে ভোট দেবেন কারাগারের ১৬ বন্দিসহ ৭ হাজার ৬৬ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক এডভোকেট আশুতোষ চাকমা ও সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমসহ খাগড়াছড়ি কারাগারে ১৬ বন্দি।

বিজ্ঞাপন

নিবন্ধিত ১৬ জনের মধ্যে ২ জন সাজাপ্রাপ্ত এবং ১৪ জন বিচারাধীন আসামি। এছড়াও দেশ ও প্রবাস থেকে ৭ হাজার ৫০ জন ভোটার পোস্টালে ভোট দিবেন।

খাগড়াছড়ি জেলা কারাগারের জেল সুপার জানান, খাগড়াছড়ি কারাগারে বর্তমানে ২৭ জন সাজাপ্রাপ্তসহ মোট ২৫০ জনের বেশি বন্দী রয়েছেন। বন্দীদের মধ্যে ১৭ জন পোস্টাল ভোটে আগ্রহ দেখিয়ে নিবন্ধন করেছিলেন। একজন জামিনে বের হওয়ায় বর্তমানে ১৬ জন কারাবন্দি জেলখানা থেকেই পোস্টাল ব্যালটে ভোট দেবেন।

খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন বলেন, খাগড়াছড়ি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য দেশ ও প্রবাস থেকে ৭ হাজার ৫০ জন ভোটার নিবন্ধন করেছেন।

পড়ুন- আরও বাড়ল এলপি গ্যাসের দাম

দেখুন- ‘হ্যাঁ’ তে হাদি ‘না’ তে মোদি: সাদিক কায়েম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন