১২/০২/২০২৬, ৭:৫৯ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১২/০২/২০২৬, ৭:৫৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে গণতান্ত্রিক যুব ফোরামের কর্মী নিহত

খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফের অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের সদস্য খুকু চাকমাকে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। এই ঘটনার সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতিকে দায়ী করেছে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি জিকো ত্রিপুরা।

রোববার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শ্যামল চাকমা।

গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বিকেল ৩টার দিকে গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য খুকু চাকমা পানছড়ি উপজেলার ২ নং চেঙ্গী ইউনিয়নের উগুদোছড়ি গ্রামে বন্ধুর সাথে দেখা করতে গেলে পিকলু চাকমার নেতৃত্বে জেএসএস সন্তু গ্রুপের ২০ জনের একটি সশস্ত্র দল তার ওপর গুলি বর্ষণ করে। এতে পায়ে গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। পরে সন্ত্রাসীরা তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে একেবারে বন্দুক ঠেকিয়ে গুলি করে হত্যা করে চলে যায়।

নিহত খুকু চাকমা খাগড়াছড়ির কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি খ্রিস্টান পাড়া মৃত ভাধ্যধন চাকমা ছেলে।

বিজ্ঞাপন

পড়ুন : খাগড়াছড়িতে খেজুর চাষে সফল কৃষি উদ্যোক্তা নুরুল আলম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন