খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচন অংশগ্রহণ করতে মনোনয়ন সংগ্রহ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়া।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে ধানের শীষ প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে খাগড়াছড়ি জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।
এসময় যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বেদারুল ইসলাম, রামগড় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট করিম উল্লাহ, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুল্লাহ আল নোমান সাগর, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পড়ুন: পুরান ঢাকার লালবাগে প্লাস্টিক গোডাউনে আগুন
আর/


