১২/০২/২০২৬, ১৬:০৫ অপরাহ্ণ
28 C
Dhaka
১২/০২/২০২৬, ১৬:০৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় অনির্দিষ্টকালের জন্য দেওয়া ১৪৪ ধারা প্রত্যাহার

খাগড়াছড়িতে পৌরসভা ও সদর উপজেলায় আইনশৃঙ্খলা অবনতি হওয়ায় ২৭ সেপ্টেম্বর দুপুর ২ টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জারি করা ১৪৪ ধারা রবিবার সকাল ৬ টা থেকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর)সন্ধায় এক আদেশ দিয়ে আগামীকাল রবিবার সকাল ৬ টা থেকে ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারা প্রত্যাহার করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

জেলা প্রশাসক জানান, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক হওয়ায় খাগড়াছড়ি সদর ও পৌরসভার ১৪৪ ধারা প্রত্যাহারের চাহিদা আইনশৃঙ্খলা বাহিনীর কাছ পাওয়া গিয়েছে। তাই এই ১৪৪ ধারা আগামীকাল রবিবার সকাল ৬ টা থেকে প্রত্যাহার করা হলো।

উল্লেখ্য, খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে দর্শনের ঘটনাকে কেন্দ্র করে গত শনিবার সকাল-সন্ধা সড়ক অবরোধ ডাক দেয় জুম্ম ছাত্র জনাতার ব্যানারে। সকাল থেকে অবরোধ চলাকালে জেলার বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটে। এতে আইনশৃঙ্খলা অবনতি হওয়ায় ২৭ সেপ্টেম্বর (শনিবার) দুপুর ২ টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ জারি করা হয়েছিলো।

বিজ্ঞাপন


পড়ুন :খাগড়াছড়ি অশান্ত হওয়ার পেছনে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করলো ভারত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন