খাগড়াছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে দুই জনকে ১ লাখ টাকা করে মোট দুই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার(৩ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার সবুজবাগ এলাকায় পাহাড় কাটার অভিযোগে অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়।
তিনি জানান, অনুমোদনহীনভাবে বেশ উঁচু পাহাড় কর্তন করে সমান করে ফেলা হয়। এতে ভারী বৃষ্টিতে পাহাড়টি ভেঙে পরার শঙ্কা রয়েছে। অবৈধভাবে পাহাড় কাটার দায়ে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা অনুযায়ী পাহাড় কাটার ঘটনায় অভিযুক্ত মোঃ আক্তার হোসেন ও মো.সাহাব আলীকে এক লক্ষ টাকা করে জরিমানা এবং অনাদায়ে এক মাসের জেল প্রদান করা হয়। জরিমানা তাৎক্ষণিকভাবে পরিশোধ করা হয়। এছাড়া পাহাড় কাটা মাটি পুন:স্থাপনের নির্দেশ দেয়।
পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইউএনও।
পড়ুন: মাদারীপুরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা
দেখুন: প্রধানমন্ত্রীর রংপুর সফর কাল, চলছে প্রস্তুতি
ইম/


