১০/০২/২০২৬, ২২:০৭ অপরাহ্ণ
21 C
Dhaka
১০/০২/২০২৬, ২২:০৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খাদ্যে ভয়াবহ ভেজাল, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গবেষণা

জাতীয় নিরাপদ খাদ্য দিবস আজ রবিবার। প্রতি বছর ২ ফেব্রুয়ারি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ দিবসটি পালন করে। চলতি বছর দিবসটির প্রতিপাদ্য ‘খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ’।

বিজ্ঞাপন

বাজারে পাওয়া ঘি এর ৬৬ দশমিক ৬৭ শতাংশই ভেজাল, গুড়ে ৪৩ ভাগ আর মধুতে ৩৩ ভাগ ভেজাল পাওয়া গেছে। এছাড়া মিষ্টিতে ২৮ শতাংশ এবং দুধে ২৭ শতাংশ ভেজাল পাওয়া গেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গবেষণায়।

সংগৃহীত

খাদ্যে দিবস উপলক্ষে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজিত সেমিনারে পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. খালেদা ইসলাম এমন ভয়াবহ তথ্য উপস্থাপন করেছে।

এছাড়া খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করা বিভিন্ন সামাজিক সংগঠন দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করবে।এসব খাদ্যে দরকারি পুষ্টি গুনের ঘাটতি তো রয়েছেই; উল্টো ভেজাল উপাদান দেহে নানা ক্ষতির কারণ হয়ে আসে।

সেমিনারে বাজার তদারকিতে আরও কঠোর হওয়ার পরামর্শ দেয়া হয়। সুস্থ থাকতে ফ্রিজে কোনোভাবেই রান্না করা খাবার ও কাচা খাবার এক সাথে না রাখার পরামর্শও দেয়া হয়।

দেখুন:তরমুজের নান্দনিক ফুড কার্ভিং |

পড়ুন:বিদ্যুৎ উৎপাদনে অনিশ্চয়তা: লোডশেডিং শঙ্কায় বোরো আবাদ

এসএম/ইম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন