২৫/০২/২০২৬, ১৪:০৭ অপরাহ্ণ
30.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ১৪:০৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খাদ্য মজুদ বাড়ানোই আমাদের লক্ষ্য: খাদ্য উপদেষ্টা

খাদ্য মজুদ বাড়ানো বর্তমান সরকারের লক্ষ্য বলে মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

বিজ্ঞাপন

আজ সোমবার (১১ নভেম্বর) সকালে সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

খাদ্য উপদেষ্টা বলেন, আমনে কিছুটা ফসল হানি হয়েছে। সেটা মোকাবেলায় কি ব্যবস্থা গ্রহন করা হয়েছে, আমি সেটা অবগত হলাম। আমার মনে সঠিক পথেই আছি। সেই গতি আরও বাড়বে ইনশাআল্লাহ।

তিনি বলেন, আমাদের ফসল প্রকৃতি নির্ভর। ১৯৭০ সালের ১২ নভেম্বর, আবার ২০০৭ সালের নভেম্বরে সিডর হয়েছিল, আমরা দোয়া করি, বর ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হয়। তাহলে আশা করছি, আমনে ফসলহানি হয়েছে, সেটা কাটিয়ে উঠতে পারবো। এটা পূরনের জন্য বিদেশ থেকেও আমদানির ব্যবস্থা করা হয়েছে। সেগুলো পাইপ লাইনে আছে।

আপনার কাজে কোন অগ্রাধিকার থাকবে কি না জানতে চাইলে তিনি বলেন, আপনার পকেটে ১০ হাজার টাকা থাকতে পারে, কিন্তু খাদ্য না থাকলে আপনি দুই দিনও বাঁচবেন না, মরে যাবেন। কৃষক ফসল ফলায়, তাদের সবচেয়ে বড় অবদান। বেসরকারি খাত খাদ্যশষ্য আমদানি করে, এটাকেও আমরা উৎসাহিত করি। কিছু ঘাটতি মোকাবেলায় সরকারিভাবে আমদানি করে মজুত রাখা হয়। পরে যেন আমরা মার্কেটে ইনজেক্ট করতে পারি। বেসরকারিভাবে খাদ্য আমদানি সকল ট্যাক্স উঠিয়ে দেয়া হয়েছে। সরকারিভাবেও আমদানি বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। কিছু শীপমেন্টেও আছে।

কৃত্রিম খাদ্য সংকটের বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সেটা যেন না হতে পারে, আমাদের মন্ত্রণালয়ের কাজ আছে। আমরা খাদ্য মজুদ করে মার্কেটে ইনজেক্ট করি যেন প্রাইস ঠিক থাকে। ওএমএসের মাধ্যমে আমরা যখন বিক্রি করছি তখন মার্কেটের উপর চাপ কমছে। ফুড ইনপেক্টর মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের ব্যবস্থা আছে। এগুলো চলমান আছে এবং জোরদার করা হবে।

তিনি আরও বলেন, গত দুই তিন দিনে চালের দাম বাড়েনি, এর আগে কিছুটা বেড়েছিল। আমন ধান কাটা শুরু হয়ে গেছে। উত্তরাঞ্চল আমাদের ফুড বাস্কেট। উত্তরাঞ্চলে আমন ধান নিরাপদে তুলতে পারলে, খাদ্য সংকট হবে না।

টিএ/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন