খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। চলছে পরীক্ষা নিরীক্ষা। তাঁর চিকিৎসা কেমন হবে সে বিষয়ে আগামী দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত দিতে পারেন চিকিৎসকরা বলে জানিয়েছেন লন্ডনে অবস্থানরত তাঁর ব্যক্তিগত চিকিৎসক।
যুক্তরাজ্যের দ্যা লন্ডন ক্লিনিকে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা আগের থেকে উন্নত হচ্ছে। তাঁর চিকিৎসার জন্য আট সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

দেশে কারাগারে থাকা অবস্থায় বিএনপি চেয়ারপারসন জিয়া লিভার সিরোসিস, কিডনি, হার্ট, আত্রাইটিস সহ নানা জটিল রোগে আক্রান্ত হোন।দ্যা লন্ডন ক্লিনিকে আসার পর এখন তার প্রতিটা রোগের জন্য পরীক্ষা নিরীক্ষা চলছে নিয়মিত।
লন্ডনে বিএনপি প্রধানের সাথে থাকা তার সফর সঙ্গী ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন গতকাল রাতে সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার বয়স বিবেচনা করে চিকিৎসা চলছে। কোন প্রক্রিয়ায় চিকিৎসা হবে সে বিষয়ে সিদ্ধান্ত দুএকদিনে মধ্যে।
তিনি বলেন, কোন প্রক্রিয়ায় খালেদা জিয়ার চিকিৎসা হবে। সে অনুযায়ী পরবর্তীতে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এবং দেশের মানুষকে জানানো হবে। আর তাকে যুক্তরাষ্ট্র নেয়া হবে কিনা তা নির্ভর করবে চিকিৎসকদের উপড় বলেও জানান তিনি।
হাঁসপাতালে ছেলে পুত্রবধু ও নাতনিরা সার্বক্ষণিক তাকে সময় দিচ্ছেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরতে পারেন সে বিষয়ে দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক।

৮ জানুয়ারি যুক্তরাজ্যে পৌছাঁনোর পর বেগম জিয়াকে সরাসরি দ্যা লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
এনএ/


