২৬/০২/২০২৬, ২৩:৩২ অপরাহ্ণ
23.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ২৩:৩২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খালেদা জিয়ার জন্মদিনে রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৫ আগষ্ট শুক্রবার বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের শী সেল পার্ক মিলনায়তনে এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি সুলতান মাহমুদের সভাপতিত্বে আয়োজিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুবুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, তারাবো পৌর বিএনপির সদস্য সচীব কাজী আব্দুল আহাদ, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম, যুবদল নেতা আমিরুল ইসলাম ইমন, সানাউল্লাহ মান্নান সানী, মশিউর রহমান টিপু, স্বেচ্ছাসেবক দলের উপজেলা সদস্য সচীব আলী আহমেদ, জেলা টেক্সেসবারের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বোরহান উদ্দিন রনি, উপজেলার ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আলিফ বিল্লাহ, নাসিম হোসেন প্রিন্স, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজমিয়া প্রমূখ।

এ সময় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির তার বক্তব্যে বলেন এখন সময় দেশে নির্বাচন আদায়। স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, যেমন দেশের স্বপ্ন দেখতেন তা নির্বাচন মাধ্যমে দেশনায়ক তারেক রহমানের দেয়া রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের মধ্যদিয়ে নতুন বাংলাদেশ গড়বো। আজ বেগম খালেদা জিয়ার জন্মদিনে আমরা মহান আল্লাহর কাছে তাঁর সুস্থতা ও দীর্ঘ হায়াতের জন্যে মনভরে দোয়া করছি। দেশবাসীর কাছে দোয়া চাই।

আয়োজিত অনুষ্ঠানের সভাপতি সুলতান মাহমুদ তার বক্তব্যে ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গণতন্ত্রের আপোষহীন নেত্রী। আমাদের কান্ডারী। আমরা রূপগঞ্জ উপজেলা ছাত্রদল বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামানের হাতকে শক্তিশালী করতে রাজপথে আছি ও থাকবো। বিগত সময়ে আওয়ামী নির্যাতনের শিকার হয়ে অর্ধশতাধিক মামলা মোকাবেলা করেছি। কিন্তু দলীয় কোন কর্মসূচি থেকে পিছপা হইনি। ফ্যাসিস্টদের কাছে আমরা ছিলাম টার্গেট।
আজ আমাদের মহিয়সী নেত্রীর জন্মদিনে তাঁর সুস্থতা ও দীর্ঘ হায়াত কামনা করছি।

এ সময় উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভার বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীরা দোয়া মাহফিলে যোগ দেন। পরে স্থানীয় নেতা কর্মীদের নিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন।

বিজ্ঞাপন

পড়ুন : রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের দায়িত্ব অবহেলার প্রতিবাদে বিক্ষোভ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন