১০/০২/২০২৬, ২০:২৩ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ২০:২৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খালেদা জিয়ার জয়ই আমার লক্ষ্য, এমপি-মন্ত্রী হওয়া নয়”: মজুমদার আরিফ

আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-১ (ফুলগাজী-পরশুরাম-ছাগলনাইয়া) আসনে ধানের শীষের পক্ষে গণজাগরণ তৈরিতে মাঠে নেমেছেন ম্যাগপাই গ্রুপের চেয়ারম্যান ও বিজিএমইএর পরিচালক মজুমদার আরিফুর রহমান।

শুক্রবার (১৭ অক্টোবর) দিনব্যাপী তিনি ফুলগাজী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি বলেন “আমি এমপি-মন্ত্রী হতে আসিনি, এসেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফেনী-১ আসনে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে। কিন্তু দুঃখজনকভাবে আমার এই গণমুখী কার্যক্রমে ঈর্ষান্বিত একটি মহল আমাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তারা আমাকে প্রতিপক্ষ হিসেবে ভাবছে, যা অত্যন্ত দুঃখজনক।”

গণসংযোগ কর্মসূচির শুরুতে সকাল ১০টায় তিনি বাশুড়া আজিজুল উলুম কাসিমিয়া নূরানী ও হেফজ মাদ্রাসায় নগদ অনুদান প্রদান করেন এবং দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করেন। এরপর তিনি স্থানীয় বিভিন্ন স্থানে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ চালান।

দক্ষিণ দৌলতপুর নূরানী মাদ্রাসা ও উত্তর দৌলতপুর কেন্দ্রীয় জামে মসজিদ পরিদর্শনকালে তিনি দুটি প্রতিষ্ঠানকেও আর্থিক সহায়তা প্রদান করেন। উত্তর দৌলতপুরে আয়োজিত মিলাদ মাহফিলে তিনি অংশ নিয়ে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন।

বিকালে তিনি মুন্সিরহাট ইউনিয়নের করইয়া গ্রাম ও আমজাদহাট ইউনিয়নে পৃথক গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন এবং করইয়া ঈদগাহ মাঠের উন্নয়নে অনুদান প্রদান করেন।

দিনব্যাপী এই গণসংযোগে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ, কৃষকদলের সাবেক সভাপতি আবু ইউসুফ মিয়া, উপজেলা শ্রমিকদলের সভাপতি কাজী মনিরুজ্জামান, যুবদল নেতা মাস্টার আনোয়ার হোসেন, সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মজুমদার আরিফের এ গণসংযোগ কর্মসূচি ফুলগাজী ও আশপাশের এলাকায় নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর বিএনপির একজন তরুণ উদ্যোক্তা মাঠে নামায় নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

বিজ্ঞাপন

পড়ুন : ফেনীতে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন