আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-১ আসনে ধানের শীষের পক্ষে গণজাগরণে নেমেছেন ম্যাগপাই গ্রুপের চেয়ারম্যান ও বিজিএমইএর পরিচালক মজুমদার আরিফুর রহমান।
শনিবার (২৫ অক্টোবর ২০২৫) দিনব্যাপী ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে আরিফুর রহমান বলেন, “আমি এমপি-মন্ত্রী হতে আসিনি, এসেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিজয়ী করতে।”
তিনি অভিযোগ করেন, তাঁর এই গণমুখী কার্যক্রমে ঈর্ষান্বিত একটি মহল অপপ্রচার চালাচ্ছে।
দিনের শুরুতে জুলাই আন্দোলনে ফেনী জেলার প্রথম শহীদ মো: ইকরাম হোসেন কাউছারের কবর জিয়ারত করেন বিজিএমইএ ও ম্যাগপাই গ্রুপের পরিচালক মজুমদার আরিফুর রহমান। পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের রাজষপুরে শহীদ কাউছারের কবর জিয়ারতের সময় শহীদের পিতা মাওলানা আনোয়ার হোসেনসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় আরিফুর রহমান শহীদ পরিবারের হাতে উপহারও তুলে দেন।
গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে তিনি ছাগলনাইয়া উপজেলার বক্সমোহাম্মদ, আমজাদহাট, ছনকাজী বাজার এবং ফুলগাজী উপজেলার পাঠানগর বাজার, কাজীরবাগ, আনন্দপুর ও মুন্সিরহাট এলাকায় প্রচারণা চালান।
পড়ুন : ফেনীর সোনাগাজীতে আসামী ধরতে গিয়ে পুলিশের উপর হামলা, একজন গ্রেপ্তার


