২৭/০২/২০২৬, ১:০৩ পূর্বাহ্ণ
21.9 C
Dhaka
২৭/০২/২০২৬, ১:০৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

খালেদা জিয়ার মতো তারেক রহমানের বিরুদ্ধেও ষড়যন্ত্র করা হচ্ছে: আব্দুস সালাম পিন্টু

বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন করার চেষ্টা করা হয়েছিল। বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করে কারাগারে রাখা হয়নি শুধু, তার উপরেও নির্যাতন ও হত্যার চেষ্টা করা হয়েছে। তাকে চিকিৎসা করার জন্য বিদেশে যেতে হয়নি এবং চিকিৎসা সু-ব্যবস্থাও করা হয়নি

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া আজকে মুক্ত হয়েও অসুস্থ অবস্থায় তিনি আমাদের ও আপনাদের ছেড়ে যায়নি। বাংলার মাটিতেই অবস্থান করছেন। কাজেই খালেদা জিয়ার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে এবং বাংলাদেশে আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের তারেক রহমানের বিরুদ্ধেও ষড়যন্ত্র করা হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষার একমাত্র প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র হচ্ছে।

উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার জুলহাস আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস প্রমুখ।

এ সময় বিএনপি’র অন্যন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : টাঙ্গাইলের কালিহাতীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন