১১/০২/২০২৬, ২১:৩২ অপরাহ্ণ
25 C
Dhaka
১১/০২/২০২৬, ২১:৩২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জীবন বীমা জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে জীবন বীমা জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের খুলনা আঞ্চলিক কমিটি। রোববার (৪ জানুয়ারি) বাদ আছর কেডিএ এভিনিউস্থ জীবন বীমা ভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তাদের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জীবন বীমার কর্পোরেশনের সহকারী জেনারেল ম্যানেজার ও খুলনা বিভাগীয় প্রধান মো: আতিয়ার রহমান।

সঞ্চালনা করেন জীবন বীমা জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের খুলনা আঞ্চলিক কমিটির সম্পাদক মো: আমিনুল ইসলাম মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন জীবন বীমার কর্পোরেশনের ম্যানেজার (অর্থ ও হিসাব) মো: এসকেন্দার মোল্লা, ম্যানেজার (প্রশাসন ও সংস্থাপণ) মো: মনিরুজ্জামান, জীবন বীমা জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের খুলনা আঞ্চলিক কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) মো: আব্দুল হাকিম মিয়া, যুগ্ম সম্পাদক মো: অয়েজুল হক, কোষাধ্যক্ষ মো: রিয়াজুল ইসলাম, সদস্য সচিব এস. এম. ফয়সাল মাহমুদ প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খুলনা প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন