০৯/০২/২০২৬, ২২:০৪ অপরাহ্ণ
22 C
Dhaka
০৯/০২/২০২৬, ২২:০৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খালেদা জিয়ার মৃত্যুতে ময়মনসিংহ জেলা ও মহানগর বিএনপির শোক

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ময়মনসিংহ জেলা ও মহানগর বিএনপি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে নগরীর নতুন বাজার বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ময়মনসিংহে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর খবর পাওয়ার পরই সকালে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত করা হয়েছে। এছাড়া দলীয় কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মানফিলের আয়োজন করা হয়েছে। সেই সাথে নেতাকর্মীরা কালোব্যাজ ধারণ করেছেন। বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। এছাড়াও খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনায় দুস্থ অসহায় দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেছে ময়মনসিংহ জেলা ও মহানগর বিএনপি।

দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার বলেন, বেগম জিয়া কেবল একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের মানুষের গর্ব। তিনি ছিলেন আপোষহীন নেত্রী। তার মৃত্যুতে রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতা তৈরি হলো। দেশনেত্রীর মৃত্যুতে আমরা এতিম হয়ে গেলাম। আজ থেকে তিনি আর আমাদের মাঝে নেই, একথা ভাবতেই কষ্ট লাগছে। আমি তার বিদেহী আত্মার শান্তির জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া চাইছি।

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ ৪ সদর আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ বলেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী। তাঁর মৃত্যুতে রাজনীতিতে অপুরণীয় শুন্যতা সৃষ্টি হয়েছে।’

এসময় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক কাজী রানাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : ময়মনসিংহের ত্রিশালে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন