খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় প্রায় ১০ হাজার মানুষের উপস্থিতিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা বিএনপির আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান হয়েছে।
আজ বুধবার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার শহীদ গোলাম মোস্তফা খেলার মাঠে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান। এছাড়া বক্তব্য রাখেন মঠবাড়িয়া উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর -৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক রুহুল আমিন দুলাল।
বক্তারা বলেন, খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর রুহের মাগফিরাত কামনায় সকলকে দোয়া করার আহ্বান জানান তারা।
এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের আগে দোয়া ও মোনাজাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।
পড়ুন : পুলিশের উপর হামলাসহ ১২ মামলার আসামি সন্ত্রাসী ফয়সাল গ্রেফতার


