১৭/০২/২০২৬, ১০:৩২ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১৭/০২/২০২৬, ১০:৩২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছারছীনা শরীফে বিশেষ দোয়া

পিরোজপুরের ঐতিহাসিক ছারছীনা দরবার শরীফে অনুষ্ঠিত ১৩৫তম তিনদিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিলের প্রথম দিন গতকাল বাদ জোহর লক্ষাধিক মুসল্লীর অংশগ্রহণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আমীরে হিযবুল্লাহ ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন।

বাদ মাগরিব মাহফিলের তালীমান্তে পীর ছাহেব বলেন, যুগে যুগে মানুষকে হেদায়াতের পথ প্রদর্শনের জন্য আল্লাহ তায়ালা অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করেছেন। আমরা শেষ নবী হযরত মুহাম্মাদ (সা.)-এর উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করেছি। তিনি আমাদের জন্য সত্য-মিথ্যার পার্থক্য, নাজাতের পথ এবং আল্লাহর নৈকট্য অর্জনের উপায় সুস্পষ্টভাবে দিকনির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন, “একজন মুমিনের জীবনে রাসূলুল্লাহ (সা.)-এর প্রতি মহব্বতের গুরুত্ব অপরিসীম। রাসূল (সা.)-এর প্রতি ভালোবাসা ছাড়া ঈমান পূর্ণতা পায় না। শুধুই ভালোবাসা যথেষ্ট নয়, বরং পৃথিবীর সব কিছুর ওপর তাঁর প্রতি ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে এবং তাঁর আনুগত্যের মাধ্যমে সে ভালোবাসার প্রকাশ ঘটাতে হবে।”

নবীজীর প্রতি ভালোবাসা ও অনুসরণই দুনিয়া ও আখিরাতের সাফল্যের মূল- উল্লেখ করেন পীর ছাহেব। আখিরাতে রাসূলুল্লাহ (সা.)-এর সঙ্গলাভই প্রত্যেক মুমিনের কাম্য মহাসাফল্য বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে আজ মাহফিলের দ্বিতীয় দিন। আগামীকাল রোববার বাদ জোহর এই তিনদিনব্যাপী মাহফিলের আখেরি মুনাজাত অনুষ্ঠিত হবে, যেখানে লাখো ভক্ত-মুরীদানের সমাগমের প্রত্যাশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন : পিরোজপুরের কাউখালীতে ধানের শীষের বিজয় লক্ষ্যে স্বেচ্ছাসেবক দলের সমাবেশ অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন