বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় টাঙ্গাইলের কালিহাতীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমআর নামাজের পর কালিহাতী উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজার উদ্যোগে উপজেলার চিনামুড়া মধ্যপাড়া জামে মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা বলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ -সাংগঠনিক সম্পাদক জনাব বেনজীর আহমেদ টিটো পক্ষ থেকে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।
বিজ্ঞাপন
পড়ুন : টাঙ্গাইল-৪ আসনে বিএনপি’র প্রার্থীর প্রচারণায় ৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী


