২৫/০২/২০২৬, ২১:৫৪ অপরাহ্ণ
25.2 C
Dhaka
২৫/০২/২০২৬, ২১:৫৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খালেদা জিয়ার সমাধিতে জাইমা রহমানসহ পরিবারের সদস্যদের শ্রদ্ধা

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সমাধিতে জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা শ্রদ্ধা জানিয়েছেন।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর জিয়া উদ্যানে সমাহিত কবরে শ্রদ্ধা জানাতে যান তারা।

পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে সকাল সাড়ে দশটার দিকে জাইমা রহমান জিয়া উদ্যানে পৌঁছান। তার সঙ্গে পরিবারের মোট ২০ জন সদস্য ছিলেন। তারা সেখানে দীর্ঘ সময় মোনাজাতে শামিল হন। জিয়ারত শেষে বেলা ১০টা ৪০ মিনিটের দিকে তারা সেখান থেকে ফিরে যান।

এর আগে, গতকাল বৃহস্পতিবার দুপুরে শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে তার সমাধিস্থলে। দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে চোখের জলে শেষ শ্রদ্ধা জানান। এদিন দুপুর ১২টার পর খালেদা জিয়ার সমাধিস্থল সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এরপর থেকেই জিয়া উদ্যানে একে একে প্রবেশ করেন সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা। অনেকেই ফুল দিয়ে শ্রদ্ধা জানান, কেউ কেউ দোয়া-মোনাজাতে অংশ নেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার ভোরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বুধবার মানিক মিয়া এভিনিউতে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই সমাহিত করা হয়।

পড়ুন: কুয়াশা ও শীতে ঢাকাবাসীর বিপর্যস্ত জনজীবন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন