বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় আজ বাদ জুমা সারা দেশে দোয়া ও মোনাজাত করা হবে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
শায়রুল কবির খান গতকাল বিকেলে বলেন, ‘আজ (বৃহস্পতিবার) দুপুর ১টায় আমি বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলাম। সেখানে চেয়ারপারসনের (খালেদা জিয়া) ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ভাইয়ের সঙ্গে কথা বলেছি।
তিনি জানিয়েছেন যে মেডিক্যাল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিত্সকের তত্ত্বাবধায়নে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চেয়ারপারসনের চিকিৎসা চলছে।’
পড়ুন: পঞ্চগড়ে তাপমাত্রা নেমে ১৩ ডিগ্রিতে, বাড়ছে শীতের তীব্রতা
আর/


