বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
একইসঙ্গে ঢাকা মিটফোর্ড হাসপাতালের সামনে সন্ত্রাসীদের হাতে নিহত বরগুনার কৃতি সন্তান (লালচাঁদ) ওরফে সোহাগ, ও ঢাকা উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী এবং আহত ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় বরগুনা পৌর শহরের আদর্শ বালিকা বিদ্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন, বরগুনা-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. রেজবুল কবির। এ সময় আরো উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির নেতাকর্মীরা।
এ সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রেজবুল কবির, বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে এক অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছে।
তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া দেশের মানুষের ভালোবাসায় বেঁচে আছেন। আমরা তার সুস্থতা কামনা করছি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

