০৯/০২/২০২৬, ২০:০১ অপরাহ্ণ
23 C
Dhaka
০৯/০২/২০২৬, ২০:০১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খালেদা জিয়ার সুস্থতা কামনা ও নির্বাচনী প্রচারণায় ব্যস্ত বিএনপি মনোনীত প্রার্থী

আজ বুধবার (১০ ডিসেম্বর) রংপুর নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়া থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় করে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি শুরু করেন রংপুর সদর -৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু।

বিজ্ঞাপন

এরপর তিনি শিক্ষা অফিস চত্বর, সুরভী উদ্যানের , ও কাচারী বাজার এলাকায় গণসংযোগ করেন। এ গণসংযোগে উপস্থিত ছিলেন, স্পেন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও রংপুর জেলা ছাত্রদলের সাবেক নেতা জাকিরুল ইসলাম জাকি, মহানগর বিএনপির সদস্য রেজাউল ইসলাম লাবলু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান হিজবুল সহ জেলা ও মহানগর বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় শামসুজ্জামান সামু বলেন, রংপুরের জনসাধারণ দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে । এখন জনগণ অনেক সচেতন তারা গ্রহণ করেছে বিএনপিকে। ফলে ইতিমধ্যে বিএনপির পক্ষে গণজোয়ারের সৃষ্টি হয়েছে। তাই আসন্ন নির্বাচনে রংপুর-৩ আসনের জনসাধারণ তাকে ভোট দিয়ে জয় যুক্ত করবেন এমনটাই প্রত্যাশা করছেন তিনি।

পড়ুন: মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: সেই গৃহকর্মী গ্রেপ্তার

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন