বিজ্ঞাপন

খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে দুর্গাপুরে দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নেত্রকোণার দুর্গাপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি অফিসে এই আয়োজন করা হয়।

এই দোয়া মাহফিলে একই সঙ্গে ৭১ এর মহান মুক্তিযুদ্ধে জীবনদানকারী শহীদগণ, ৯০ এর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া করা হয়।

এই আয়োজনে উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবুচান, উপজেলা বিএনপি’র সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এ জিন্নাহ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মুকুল,সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক এম রফিকুল ইসলাম, পৌর বিএনপি;র সাধারণ সম্পাদক হারেজ গণি, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং দলের অন্যান্য ইউনিটের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

পড়ুন: নেত্রকোনায় পরিত্যক্ত ভবনের ছাদ ভাঙ্গতে গিয়ে ৩ শ্রমিক নিহত, আহত ২

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন