২০/০২/২০২৬, ২:০০ পূর্বাহ্ণ
23 C
Dhaka
২০/০২/২০২৬, ২:০০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বীরগঞ্জে ছাত্রদলের খাবার বিতরণ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ব্যতিক্রমী মানবিক কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল।

বিজ্ঞাপন

রবিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলা ছাত্রদলের উদ্যোগে পথচারী, শ্রমজীবী, রিকশাচালক ও দিনমজুরের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।


মানবিক এই কার্যক্রমকে ঘিরে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ছিল গভীর অনুপ্রেরণা ও সেবার উচ্ছ্বাস। খাবার গ্রহণ করতে আসা সুবিধাবঞ্চিত মানুষদের হাতে একে একে খাবার তুলে দেন ছাত্রদল নেতারা।
কার্যক্রমে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ ইকবাল মাহমুদ বিপ্লব, যুগ্ম আহ্বায়ক সুজন রায়, উপজেলা ছাত্রদল নেতা ও ৬নং নিজপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হুমায়ুন আহমেদ ইফতি, আলমগীর হোসাইন, মোঃ নাজমুল ইসলাম, নিলয় মাহমুদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পিয়াল, পৌর ৪নং পাল্টাপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য তারিকুল, সাদিকুল, লিটনসহ আরও অনেকে।


এ সময় ছাত্রদল নেতা হুমায়ুন আহমেদ ইফতি বলেন, “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, দেশনেত্রী ও আপসহীন গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ে যাচ্ছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনায় আজ আমরা খেটে-খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছি। আমরা তাদের কাছে দোয়া চেয়েছি, যেন দেশমাতা আবারও সুস্থ হয়ে জাতির মাঝে ফিরে আসতে পারেন।” তিনি আরও বলেন, “শুধু রাজনৈতিক আন্দোলন নয়, মানবতার আহ্বানেই আজ ছাত্রদল মাঠে রয়েছে। অসহায় মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব।” এ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয় মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।

পড়ুন- পিরোজপুর জেলা সরকারি চাকরিজীবী কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন

দেখুন- ই/রা/নে/র নাকের ডগায় ই/স/রা/ই/লে/র যু/দ্ধ বিমান! 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন