সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যাগে মঙ্গলবার আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় এলাকার পুনিয়াউটস্থ জেলা বিএনপির সভাপতির কার্যালয়ে এ কর্মসূচী পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল, সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহসভাপতি এবিএম মোমিনুল হক মুমিন, জসিম উদ্দিন রিপন, যুগ্ম সম্পাদক মাইনুল হাসান চপল প্রমুখ। এ সময় খালেদা জিয়ার নানা গুণ ও কর্মের বিষয়ে আলোচনা হয়।
খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকাল থেকে দলীয় কার্যালয় সামনে ভিড় করতে শুরু করেন নেতাকর্মীরা। পরে কার্যলেয়ের সামনে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতম ও দোয়া করা হয়।
এ সময় কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামমল বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী। গণতন্ত্রের সংকটকালে নি:স্বার্থভাবে ভূমিকা রেখেছেন। সংগ্রামী নেত্রীর চলে যাওয়া দেশের রাজনৈতিক অধ্যায়ের এক অপূরনীয় ক্ষতি।’ খালেদা জিয়ার মৃত্যুতে জেলা বিএনপির পক্ষ থেকে সাতদিন ব্যাপী কোরআন খতম, গণঅভিমত গ্রহন, দোয়াসহ নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।
পড়ুন- শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দেখুন- খালেদা জিয়ার জানাজা বুধবার, দাফন শহীদ জিয়াউর রহমানের পাশে


