বিজ্ঞাপন

খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ

গত ৬ মে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার (১৮ মে) তার সঙ্গে দেখা করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ। দেশে ফেরার পর এই প্রথম বিএনপি চেয়ারপারসন কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে সাক্ষাৎ দিলেন। অলি আহমদ এদিন সন্ধ্যায় খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজায় যান।

বিজ্ঞাপন

রাত সাড়ে ৮টায় সাক্ষাৎ শেষে বেরিয়ে এসে অলি আহমদ বলেন, ‘আমার সাথে একটা পারিবারিক সম্পর্ক আছে, সেই সম্পর্ক থেকে ওনার (খালেদা জিয়া)  সঙ্গে দেখা করতে এসেছিলাম। দেখা হয়েছে। ওনার খবরাখবর নিয়েছি।’

‘যখনই সুযোগ পেয়েছি ওনার খবরাখবর নিয়েছি। এবার উনি লন্ডনে উন্নত চিকিৎসার জন্য চার মাস কাটিয়ে এলেন। এখন কেমন আছেন সেই খবরাখবর নিয়েছি। আল্লাহর মেহেরবানিতে উনি ভালো আছেন। দোয়া করি, আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন।’

পড়ুন: এসএসসি ২০২৫-এ প্রশ্নফাঁস গুজব রুখতে সিআইডির সাইবার অভিযানে সফলতা

দেখুন: বিজিএমইএ’র নির্বাচন উপলক্ষে প্যানেল পরিচিতি

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন