০১/০৩/২০২৬, ২:৩৫ পূর্বাহ্ণ
20.4 C
Dhaka
০১/০৩/২০২৬, ২:৩৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

খালেদা জিয়াকে নিয়ে অবমাননাকর মন্তব্য: সুবর্ণচরে ইউএনও’র বিরুদ্ধে বিএনপির মানববন্ধন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আসফার সায়মার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (৩ জুন) দুপুরে উপজেলার চরজব্বর থানার মোড়ে উপজেলা বিএনপির আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য এনায়েত উল্যাহ বাবুল ও নুরুল ইসলাম আজাদসহ স্থানীয় নেতবৃন্দ। বক্তারা বলেন, একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে এমন কটূক্তি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করে ইউএনও নিজের সীমা লঙ্ঘন করেছেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন স্বপন, যুব বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল, সুবর্ণচর উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা, যুগ্ন আহবায়ক মহি উদ্দিন মহিম প্রমূখ।

এসয়ম বক্তারা আরও বলেন, ঈদের পরে একটি সাংগঠনিক পূর্ণমিলনী অনুষ্ঠানের জন্য উপজেলা হলরুম ব্যবহারের অনুমতির জন্য লিখিতভাবে আবেদন করা হলে ইউএনও অনুমতি না দিয়ে কটাক্ষ করে বলেন, ‘বেগম খালেদা জিয়াকে বলুন অনুমতি দিতে। উনি যদি প্রধানমন্ত্রী হন তখন আসবেন অনুমতি নিতে।’ এমন মন্তব্যে নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

মানববন্ধন থেকে অবিলম্বে ইউএনও রাবেয়া আসফার সায়মার অপসারণ ও তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

এনএ/

দেখুন: বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা বলতে গিয়ে কাঁদলেন মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন