সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও সাবেক সংসদ সদস্য জননেতা এম. ইলিয়াস আলী-এর সহধর্মিণী তাহসিনা রুশদীর বলেছেন, ‘দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে হলে কৃষি উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই। আর সেই লক্ষ্যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন।
তিনি বলেন, ‘ক্ষমতার পালাবদলে সেই মহৎ উদ্যোগ থেমে যায়। খাল-নদী ভরাট হয়ে গেছে, দখল হয়েছে, পানির প্রবাহ বন্ধ হয়েছে। ফলে কৃষি ও পরিবেশ—দুইই ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ খাল খনন করা হলে সারা বছর পানি সংরক্ষণ সম্ভব, অনাবাদি জমি চাষের আওতায় আসবে, কৃষক ফিরে পাবে তার স্বপ্ন।’
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের রাজার খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি তাহসিনা আরও বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারে খাল খননকে অগ্রাধিকার দিয়েছেন। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, এটি গ্রামীণ অর্থনীতিকে পুনর্জাগরণের আন্দোলন। খাল বাঁচলে কৃষি বাঁচবে, কৃষি বাঁচলে দেশ এগিয়ে যাবে।’
তিনি জনগণের উদ্দেশে বলেন, ‘প্রত্যেকটি উন্নয়ন জনগণের। তাই উন্নয়নের কাজকে নিজেদের কাজ মনে করে এগিয়ে আসতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সহযোগিতাই পারে একটি অঞ্চলকে বদলে দিতে।’
ইলিয়াসপত্নী লুনা স্মরণ করিয়ে দেন, ‘আপনারা এম. ইলিয়াস আলীকে ভোট দিয়ে উন্নয়নের সুফল পেয়েছিলেন। ইনশাআল্লাহ, এবারও ব্যাপক উন্নয়নের মাধ্যমে বিশ্বনাথ ও ওসমানীনগরকে একটি আধুনিক, সমৃদ্ধ ও শান্তির জনপদে রূপান্তর করা হবে।’
বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম রুবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএডিসি সেচ বিভাগের প্রকল্প পরিচালক প্রণজিত কুমার দেব, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো লিলু মিয়া,
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন বিএডিসি সেচ বিভাগ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
পড়ুন:মোহনগঞ্জে ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি: লুট কয়েক লাখ টাকার সম্পদ
দেখুন:আরাভকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: আইজিপি
ইমি/


