32.4 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৪:৩১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খুচরা সার বিক্রেতা আইডি কার্ড ধারীদের ২০০৯ সালের নীতিমালা বহাল রাখার দাবীতে কিশোরগঞ্জে মানববন্ধন

খুচরা সার বিক্রেতা আইডি কার্ড ধারীদের ২০০৯ সালের নীতিমালা বহাল রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার সামনে এ মানববন্ধন করে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীরা।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালের নীতিমালার অধীনে আইডি কার্ড প্রাপ্ত খুচরা সার বিক্রেতারা দীর্ঘদিন ধরে সঠিকভাবে সার বিক্রি কার্যক্রম পরিচালনা করে আসছেন। কিন্তু সম্প্রতি নীতিমালা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হলে এতে হাজারো ক্ষুদ্র বিক্রেতার জীবিকা হুমকির মুখে পড়বে।

বক্তারা আরও বলেন, নতুন নীতিমালা কার্যকর হলে পুরনো বিক্রেতারা বাদ পড়বেন, যা অন্যায্য ও অযৌক্তিক। তারা অবিলম্বে ২০০৯ সালের বিদ্যমান নীতিমালা বহাল রেখে খুচরা সার বিক্রেতাদের অধিকার রক্ষার আহ্বান জানান। এসময় বলেন নতুন নীতিমালা যদি বাস্তবায়ন করা হয় তাহলে আমরা বিপদগ্রস্ত হইবো। আমরা সামান্য ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে সরকারের নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালন করে সামান্য যে আয় করি, তা দিয়ে আমাদের একজন কর্মচারী, দোকান ভাড়া সহ ঘর সংসারের সকল খরচ নির্বাহ করি। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে আমরা পরিবার পরিজন নিয়ে অত্যন্ত মানবেতর ভাবে জীবনযাপন করছি। এর মধ্যে যদি আমাদেরকে কর্মহীন করে দেওয়া হয় তাহলে আমাদের বাচ্চা দের নিয়ে রাস্তায় নামা ছাড়া আর কোন পথ থাকবে না।

মানববন্ধনে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা খুচরা সার বিক্রেতারা অংশ নেন।

পড়ুন: কার্গো ভিলেজে আগুন : ২১ ঘণ্টা পরও ধ্বংসস্তূপ থেকে উড়ছে ধোঁয়া 

দেখুন: দক্ষিণ চীন সাগরে সীমানা বিরোধ, কতটা আগ্রাসী হতে পারে চীন

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন