বিজ্ঞাপন

খুলনায় ঈদ-উল-ফিতরের প্রধান জামাত সকাল ৮টায় সার্কিট হাউস ময়দানে

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে উদযাপন উপলক্ষে খুলনায় এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক আ. স. ম জামশেদ খোন্দকারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সভায় জানানো হয়, খুলনায় ঈদের প্রধান জামাত সকাল ৮টায় সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হবে। এছাড়া খুলনা টাউন জামে মসজিদে সকাল ৯টা ও ১০টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল ৮টায় খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। খুলনা আলিয়া মাদ্রাসার মডেল মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

খুলনা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় নগরীর প্রতিটি ওয়ার্ডে পৃথক ঈদের জামাতের আয়োজন করা হবে। ঈদের দিন সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং গুরুত্বপূর্ণ স্থান ও সড়কদ্বীপ জাতীয় পতাকা ও ঈদ মোবারক খচিত পতাকায় সজ্জিত করা হবে।

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সড়ক ও নৌপথে টহল জোরদার করবে। এছাড়া সরকারি হাসপাতাল, এতিমখানা, শিশু পরিবার, কারাগার, ভবঘুরে ও দুস্থ কল্যাণ কেন্দ্রগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গত বছরের মতো এবারও পবিত্র ঈদ-উল-ফিতর আনন্দময় ও জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হবে। তিনি ঈদের আগের রাতে পটকা ও আতশবাজি থেকে শিশুদের বিরত রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ ইমরানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

পড়ুন- আবার দাম বাড়তে যাচ্ছে এলপি গ্যাসের

দেখুন- পাম্পে হাহাকার: গোপনে ১২০ টাকার তেল ২০০ টাকায় বিক্রি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন