আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার প্রার্থী তালিকায় পরিবর্তন এসেছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটি আসনে মোট পাঁচজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।
এর মধ্যে চারজন খেলাফত মজলিসের এবং একজন জামায়াতে ইসলামীর প্রার্থী। মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময়ের মধ্যেই তারা নির্বাচন কমিশনের কাছে তাদের সিদ্ধান্ত জানান।
মনোনয়ন প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন— খুলনা-১ আসনে খেলাফত মজলিসের ফিরোজুল ইসলাম, খুলনা-২ আসনে শহিদুল ইসলাম, খুলনা-৩ আসনে এফ এম হারুনুর রশীদ, খুলনা-৪ আসনে জামায়াতে ইসলামীর মো. কবিরুল ইসলাম এবং খুলনা-৫ আসনে খেলাফত মজলিসের আবদুল কাইউম জমাদ্দার।
এ নিয়ে মনোনয়ন যাচাই ও প্রত্যাহার প্রক্রিয়া শেষে খুলনার ছয়টি সংসদীয় আসনে বর্তমানে মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ জন।
পড়ুন : খুলনায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে এনসিপি নেতাসহ তিনজন আটক


