32.2 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১৩:৫০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খুলনায় জাতীয় পার্টি অফিসে ফের হামলা, ভাংচুর ও সড়ক অবরোধ

খুলনায় জাতীয় পার্টি অফিসে ফের হামলা ও ভাংচুর, পাশাপাশি ফেরীঘাট মোড়ে সকল যানবাহন চলাচল বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে খুলনা মহানগর ও জেলা গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় নগরের ফেরিঘাট মোড় থেকে মিছিল নিয়ে তারা ডাকবাংলো মোড়ের জাতীয় পার্টির খুলনা মহানগর অফিসে হামলা চালায়। এ সময় বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত থাকলেও তাদের কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। পরে নেতাকর্মীরা নগরের খানজাহান আলী রোড ফেরী ঘাট মোড় অবরোধ করে রাখে।

এতে সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এসয় নেতৃবৃন্দ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ বিভিন্ন দাবী তোলেন। এছাড়া সন্ধা ৭ টায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের কুশপুত্তলিকা জ্বালিয়ে কর্মসূচি সমাপ্ত করেন।

খুলনা যুব অধিকার পরিষদের সভাপতি তাজুল ইসলাম বলেন, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সুস্থ না হওয়া এবং দোষীদের বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

বিজ্ঞাপন

পড়ুন : খুলনায় সাংবাদিকের অস্বাভাবিক মৃত্যু, স্বজনদের দাবি হত্যাকান্ড

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন