১১/০২/২০২৬, ১৪:৪০ অপরাহ্ণ
28 C
Dhaka
১১/০২/২০২৬, ১৪:৪০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শনিবার (৯ আগস্ট) বিকালে খুলনা জেলা স্টেডিয়াম মাঠে সিটি কর্পোরেশন ফুটবল একাদশ ও জুলাই যোদ্ধা ফুটবল একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাটি ১-১ গোলে ড্র হয়। খেলা শেষে প্রধান অতিথি উভয় দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি’র) প্রশাসক মোঃ ফিরোজ সরকার। তিনি শুরুতে জুলাই যোদ্ধা ফুটবল একাদশ ও সিটি কর্পোরেশন ফুটবল একাদশ এর দলীয় অধিনায়কদের মাঝে জার্সি বিতরণ শেষে খেলাটির উদ্বোধন করেন।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ, মহানগর বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, কেসিসি’র প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মশিউজ্জামান খান, জেলা প্রশাসন ও কেসিসি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খেলাটি খুলনা সিটি কর্পোরেশন, বিভাগীয় ও জেলা প্রশাসন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

বিজ্ঞাপন

পড়ুন : খুলনায় শিবিরের উদ্যোগে ‘জুলাই জাগরণ’ র‍্যালি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন