28.5 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১৯:১১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খুলনায় ট্রেন-ট্রাকের সংঘর্ষ : নিহত ১, রেল যোগাযোগ বন্ধ

খুলনায় ট্রেন এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সোমবার (১৪ জুলাই) রাত পৌনে ৮ টার দিকে নগরীর খানজাহান আলী থানাধীন আফিল গেটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন। সংঘর্ঘের পর থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

খুলনা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত সোয়া ৮ টার দিকে ডাউন মহানন্দ ট্রেনটি খুলনার দিকে আসছিল। এ সময়ে একটি ট্রাক ট্রেন লাইনের ওপর উঠে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর তিনি জানেন না। গেটম্যান ওহেদুল পলাতক আছে।

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, আফিল গেট বাইপাস সড়ক রেল ক্রসিংয়ে একটি ট্রাক উঠে পড়লে তার ষ্টার্ট বন্ধ হয়ে যায়। এ সময়ে খুলনার দিকে আসা ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে যায় এবং ট্রেনের ৩ টি বগি লাইনচ্যুত হয়ে যায়।

এ ঘটনায় ট্রেনে থাকা যাত্রীদের অনেকে আহত হন। তবে এ ঘটনায় একজন বয়স্ক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অজ্ঞাত পরিচয় একজন নিহত হন।

খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার জাকির হোসেন বলেন, চাপাই নবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস খুলনায় আসার পথে আফিলগেট ক্রসিংয়ে দুর্ঘটনার শিকার হয়। একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা হয়েছে। রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রার অপেক্ষায় থাকা সুন্দরবন এক্সপ্রেস কিছুটা দেরিতে যাত্রা শুরু করবে।

এ ঘটনার পর থেকে খুলনার সাথে সারা বাংলাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : খুলনায় সাব রেজিস্ট্রার ভবনের ছাদ ধসে নষ্ট মূল্যবান নথি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন