০১/০৩/২০২৬, ৪:১৪ পূর্বাহ্ণ
18.9 C
Dhaka
০১/০৩/২০২৬, ৪:১৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

খুলনায় সন্ত্রাসীদের গু‌লিতে রা‌কিব হোসেন (২৩) নামে এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে নগরীর পশ্চিম টুটপাড়া এলাকায় এ ঘটনা‌ ঘটে। নিহত রাকিব লবণচরা থানার আশি‌বিঘা এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও এলাকাবাসীসূত্রে জানা গেছে, রা‌কিব ঘটনাস্থলের পাশের এক‌টি সেলুনে অবস্থান করছিল। এর কিছুক্ষণ পরে দুই যুবক সেলুন থেকে তাকে টেনে বের করে মাথায় দুইটি গু‌লি করে। পরে তারা ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরীর পশ্চিম টুটপাড়া কুবা মসজিদ এলাকায় একজন গুলিবিদ্ধ হয়েছে এমন সংবাদ পেয়েছি। সেই সংবাদের ভিত্তিতে সদর থানা এবং লবনচরা থানা পুলিশের টিম ঘটনাস্থলে আসে। ঘটনাস্থল থেকে আমরা দুটি তাজা গুলি উদ্ধার করেছি। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে। এ ঘটনার সাথে জড়িতদের কিছু নাম পেয়েছি। আমাদের টিম ফিল্ডে কাজ করা শুরু করেছে।”

তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে এলাকার আধিপত্য বিস্তার এবং মাদক সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। তারপরও অন্য কোনো ঘটনা আছে কিনা আমরা দেখছি। জানতে পেরেছি সেও (রাকিব) একটি গ্রুপের সদস্য। আমরা তা নিয়েও কাজ করছি এবং কেন ঘটেছে সেটি নিয়েও টিম কাজ করছে।”

পড়ুন- যমুনা অভিমুখে সরকারি কর্মচারীদের বিক্ষোভ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন