33.3 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৭:৪০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খুলনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

খুলনা নগরীর খালিশপুরের গোয়ালখালী এলাকায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বেলা সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে বালির পুকুরে গোসল করতে যায় তারা। প্রায় আধা ঘণ্টা পর পুকুরে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। কিছুক্ষণ পর সিঁড়ির কাছে আরও একটি শিশুর মরদেহ দেখতে পান তারা।

দ্রুত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ভাষ্য, শিশু দুজনের কেউই সাঁতার জানত না।

নিহতরা হলেন, নয়াবাটি টুটুলের মোড় এলাকার পলাশ বেপারীর মেয়ে আমেনা খাতুন (৮) এবং একই এলাকার আজিজুলের মেয়ে মোমিতা খাতুন (৮)।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, দুজনেই স্থানীয় নয়াবাটি জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : খুলনা-৩ আসনে হাতপাখা মার্কার প্রার্থী মাওঃ আব্দুল আউয়ালের মোটরসাইকেল শোডাউন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন