১১/০২/২০২৬, ১৯:৫৭ অপরাহ্ণ
25 C
Dhaka
১১/০২/২০২৬, ১৯:৫৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খুলনায় প্রস্তুতি সম্পন্ন, রাত পোহালেই ভোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার রাত পোহালেই বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ, যা চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। মঙ্গলবার সকালেই শেষ হয়েছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। ইতোমধ্যে ছয়টি আসনের সব কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

এবারের নির্বাচনে খুলনার ছয়টি সংসদীয় আসনে মোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে খুলনা-১ আসনে সর্বোচ্চ ১২ জন প্রার্থী লড়ছেন। এ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সুনীল শুভ রায় (মোমবাতি), জাতীয় পার্টির মো. জাহাঙ্গীর হোসেন (লাঙ্গল), জামায়াতে ইসলামীর কৃষ্ণ নন্দী (দাঁড়িপাল্লা), সিপিবির কিশোর কুমার রায় (কাস্তে), ইসলামী আন্দোলনের মো. আবু সাঈদ (হাতপাখা), জেএসডির প্রসেনজিৎ দত্ত (তারা), বিএনপির আমীর এজাজ খান (ধানের শীষ), বাংলাদেশ মাইনরিটি জাতীয় পার্টির প্রবীর গোপাল রায় (রকেট), গণ অধিকার পরিষদের জিএম রোকনুজ্জামান (ট্রাক), বাংলাদেশ সমঅধিকার পরিষদের সুব্রত মণ্ডল (দোয়াত-কলম) এবং স্বতন্ত্র প্রার্থী অচিন্ত্য কুমার মণ্ডল (ঘোড়া) ও গোবিন্দ হালদার (কলস)।

খুলনা-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী। তারা হলেন বিএনপির নজরুল ইসলাম মঞ্জু (ধানের শীষ), জামায়াতে ইসলামীর শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল (দাঁড়িপাল্লা) এবং ইসলামী আন্দোলনের মুফতি আমানুল্লাহ (হাতপাখা)।

খুলনা-৩ আসনে রয়েছেন ১০ জন প্রার্থী। তাদের মধ্যে বিএনপির রকিবুল ইসলাম (ধানের শীষ), জামায়াতের মোহাম্মদ মাহফুজুর রহমান (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের মো. আব্দুল আউয়াল (হাতপাখা), বাসদের জনার্দন দত্ত (মই), এনডিএমের শেখ আরমান হোসেন (সিংহ), জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আল মামুন (লাঙ্গল) এবং স্বতন্ত্র প্রার্থী মো. মুরাদ খান লিটন (ঘুড়ি), মঈন মোহাম্মদ মায়াজ (ফুটবল), এসএম আরিফুর রহমান মিঠু (হরিণ) ও মো. আবুল হাসনাত সিদ্দিক (জাহাজ)।

খুলনা-৪ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন ইসলামী আন্দোলনের ইউনুস আহম্মেদ সেখ (হাতপাখা), বিএনপির এস কে আজিজুল বারী (ধানের শীষ), খেলাফত মজলিসের এসএম সাখাওয়াত হোসাইন (দেয়াল ঘড়ি) এবং স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল হোসেন (ফুটবল)।

খুলনা-৫ আসনে চারজন প্রার্থী নির্বাচনি লড়াইয়ে রয়েছেন। তারা হলেন জামায়াতে ইসলামীর গোলাম পরওয়ার (দাঁড়িপাল্লা), বিএনপির মোহাম্মদ আলি আসগার (ধানের শীষ), সিপিবির চিত্ত রঞ্জন গোলাদার (কাস্তে) এবং জাতীয় পার্টির শামিম আরা পারভীন ইয়াসমীন (লাঙ্গল)।

খুলনা-৬ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির এসএম মনিরুল হাসান বাপ্পী (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. আবুল কালাম আজাদ (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের মো. আছাদুল্লাহ ফকির (হাতপাখা), সিপিবির প্রশান্ত কুমার মণ্ডল (কাস্তে) এবং জাতীয় পার্টির মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর (লাঙ্গল)।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, খুলনার ছয়টি আসনে মোট ভোটকেন্দ্র ৮৪০টি এবং ভোটকক্ষ ৪ হাজার ২৫৭টি। মোট ভোটার সংখ্যা ২১ লাখ ১ হাজার ৩৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৪৬ হাজার ৪৩২ জন এবং নারী ভোটার ১০ লাখ ৫৪ হাজার ৮৭৪ জন।

খুলনা-১ (বটিয়াঘাটা-দাকোপ) আসনে ভোটকেন্দ্র রয়েছে ১১৯টি এবং ভোটকক্ষ ৬২৬টি। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৭ হাজার ১০৩ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫২ হাজার ২৮৫ জন, নারী ১ লাখ ৫৪ হাজার ৮১৪ জন এবং হিজড়া ভোটার ৪ জন।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকার জানান, “অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পুরো পরিস্থিতি থাকবে সরাসরি নজরদারিতে।”

পড়ুন- ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম, সড়ক-মহাসড়কে নজরদারি জোরদার

দেখুন- নীলফামারী নির্বাচনী নিরাপত্তায় প্রস্তুত বাংলাদেশ পুলিশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন